1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় কৃষকের শেষ সম্বল আগুনে পুড়ে ছাই - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

মাগুরায় কৃষকের শেষ সম্বল আগুনে পুড়ে ছাই

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৬৪ বার

মাগুরা শ্রীপুরের শ্রীকোল ইউনিয়নের বরিশাট পূর্বপাড়া গ্রামে আগুনে পুড়ে কৃষক জালাল মোল্লার শেষ সম্বল পুড়ে ছাই হয়ে গেছে । গত রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে ।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে ।

পরে স্থানীয় লোকজন ও শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম। ততক্ষণে আগুনে বসতঘর, রান্নাঘর, বিছলীর মাঝা ও নগদ ৯ হাজার টাকা পুড়ে যায়। সবমিলে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।

কৃষক জালাল মোল্লা বলেন, গতকাল বাড়ির পাশে পূর্বপাড়া নতুন মসজিদে মাহফিল চলছিলো। বাড়ির সবাই মাহফিলে গিয়েছিলাম। এশার নামাযের সময় আমি বাড়ির দিকে আসতে দেখি আমার বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনে আমার সবকিছু শেষ হয়ে গেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন মাষ্টার অমল কৃষ্ণ বসু বলেন, সংবাদ পাওয়ার পর পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে আমাদের ধারণা । এতে আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে আমরা মনে করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net