1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

মাগুরায় ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ

মোঃসাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৩০ বার

মাগুরায় নিউ আল বারাকা ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

মাগুরা সদর উপজেলার খদ্দ কুছুন্দি গ্রামের রমজান আলী বিশ্বাসের স্ত্রী রাশিদা (৩০) ও তার নবজাতক এই ভুল চিকিৎসার শিকার হয়েছেন বলে জানা গেছে।
রমজান জানান গত শুক্রবার তিনি তার স্ত্রীকে মাগুরার গ্রামীণ ল্যাব ক্লিনিকে ডাক্তার লাবনী আক্তার লাইজুকে দেখাতে গেলে ডাক্তার লাবনী দ্রুত আল বারাকা ক্লিনিকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। ক্লিনিক কর্তৃপক্ষ তড়িঘড়ি করে রক্তের গ্রুপ নির্ণয় করে ডাক্তার লাবনীকে দিয়ে ডেলিভারি করার ব্যবস্থা করেন। কিন্তু এরই মধ্যে ভুল রক্ত রোগীর দেহে প্রবেশ করানো হয় । এতে করে রোগীর দেহে প্রচন্ড জ্বালা পোড়া শুরু হয়ে যায়, এবং ডেলিভারির কিছুক্ষণের মধ্যেই সদ্যপ্রসূত নবজাতক মৃত্যু কোলে ঢলে পড়ে।

পরেরদিন রোগীর অবস্থা বেগতিক দেখলে আল বারাকা ক্লিনিক কর্তৃপক্ষ রোগীকে ফরিদপুর হাসপাতালে নিয়ে যেতে বলেন, সেখানেই আজ ভোর ৩ টায় রাশিদা মৃত্যুর কোলে ঢলে পড়ে। তিনি আরো বলেন আমি খুব দ্রুতই ডাক্তার ও ক্লিনিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net