1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে কাভার্ড ভ্যানের চাকায় পৃষ্ঠ হয়ে মোটরসাইকেল আরোহী নিহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা

মীরসরাইয়ে কাভার্ড ভ্যানের চাকায় পৃষ্ঠ হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৩২ বার

মীরসরাইয়ে মাল বোঝাই একটি কাভার্ড ভ্যানের চাকায় পৃষ্ঠ হয়ে আলমগীর হোসেন (৩৫) নামের মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত আলমগীর হোসেন মীরসরাই উপজেলার ৭নং কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটায় মীরসরাই উপজেলা সদরে কোর্ট রোড়ের মাথায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেইনে এই দুর্ঘটনা ঘটে। আলমগীর হোসেন ডিলারশিপ নিয়ে মবিল সরবরাহের কাজ করতেন। চাপা দেয়ার পর স্থানীয় লোকজনের সহযোগীতায় কাভার্ড ভ্যানটি ও সেটির চালককে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে মীরসরাই থানার উপপরিদর্শক রাজীব পোদ্দার বলেন, কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি আমরা। বুকের উপর দিয়ে গাড়ির চাকা যাওয়ায় ঘটনাস্থলে আলমগীর হোসেনের মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনায় এ মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা নেব আমরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net