1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে আগুনে পুড়েছে দুই কারখানা- ক্ষতি ৪০ লাখ টাকা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা

রাউজানে আগুনে পুড়েছে দুই কারখানা- ক্ষতি ৪০ লাখ টাকা

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৪০ বার

চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকান্ডে স্টীলের আসবাবপত্র তৈরির কারখানা ও তুষের লাকড়ি তৈরির কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রাউজান পৌর সদর জলিল নগরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র মতে, ভোরে জলিল নগরের বাদল মজুমদারের মালিকানাধীন বায়েজিত লাকড়ি তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে পাশের মো. শরীফ ওরফে শফির মালিকানাধীন মোহাম্মদীয়া স্টীল নামক স্টীলের আসবাবপত্র তৈরির কারখানা পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ টাকা, কয়েকদিন আগে মজুদকরা সাড়ে ৩ লাখ টাকার রঙ, আসবাবপত্র তৈরির যন্ত্রপাতি, স্টীলের আসবাবপত্র, নিকেল সামগ্রী ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে প্রায় ২৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ী মো. শরীফের। তিনি বলেন, ব্যাংক ঋণ নিয়ে দোকানে রঙ, আসবাবপত্র তৈরির সামগ্রী কিনে মজুদ রাখায় বড় ধরনের ক্ষতি হয়েছে। অন্যদিকে তুষের লাকড়ি তৈরির কারখানায় ১৫লাখ টাকার ক্ষতির দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাদল মজুমদার। রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ফায়ার সার্ভিস থেকে অদূরে জলিল নগরে দুটি কারখানায় অগ্নিকান্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আগুনের ঘটনাটি বড় ছিল, আশপাশে পানির উৎস না থাকায় নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। প্রায় একঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net