1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩১৫ বার

খাগড়াছড়ির রামগড় উপজেলার নতুনপাড়া নামকস্থানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোহাম্মদ মোস্তফা (৩৫) নামে এক ব্যক্তিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেল ৬.৩০ঘটিকায় রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার সরেজমিনে গিয়ে এই জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাংলাদেশ বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ১৫ ধারা মতে খাগড়াবিল গ্রামের মোহাম্মদ হানিফ বাচ্চু কোম্পানির ছেলে মোহাম্মদ মোস্তফাকে ১লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৫ বছরের জেলহাজতের আদেশ দেয়া হয়।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার বলেন, পরিবেশ বিধ্বংসী বালু উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ, আর এই অপরাধ প্রমাণিত হওয়ায় অপরাধী ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। উপজেলার সর্বত্র অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net