1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে ছেলের হাতে মা খুন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান

রামগড়ে ছেলের হাতে মা খুন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৯২ বার

জেলার রামগড় পৌরসভার ৫নং ওয়ার্ড চৌধুরী পাড়া নামক স্থানে শনিবার রাত ১০.৩০ মিনিটে ছেলের হাতে মা খুন হন।
মা বিবি রহিমা বেগম (৬০) এর খুনি ছেলে মো. ইব্রাহিম (২৭) কে আটক করেছে পুলিশ। বিবি রহিমা বেগম চৌধুরী পাড়ার বাসিন্দা মৃত আব্দুল জলিল এর স্ত্রী।

প্রতিবেশি শিরিনা আক্তার জানান, রহিমা বেগম বাড়ির সামনের দোকান থেকে চা নিয়ে আসলে আমরা একসাথে বসে চা খেতে খেতে কথা বলি। কিছুক্ষণ পর তার ছেলে ইব্রাহিম বাড়ি আসলে আমি পাশ্ববর্তী আমার ঘরে চলে যাই। ইব্রাহিম এসে তার মায়ের সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করে এক পর্যায়ে বিকট চিৎকারের শব্দ শুনে আমিসহ অন‍‍্যান‍্য প্রতিবেশীরা এসে দেখি রহিমা বেগম মৃত অবস্থায় মাঠিতে পড়ে আছে এবং ইব্রাহিমের হাতে একটি লাঠি দেখতে পাই। তিনি আরো জানান, ছেলে ইব্রাহিম তার মায়ের সাথে প্রায় সময় ঝগড়া করতো এবং মায়ের সাথে ছেলে ও বৌয়ের সম্পর্ক খারাপ ছিলো।

রামগড় থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র কর জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেছে। এঘটনায় রামগড় থানায় একটি হত‍্যা মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net