1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাসমনি ঘাট নিয়ে চেয়ারম্যানদের মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন 

রাসমনি ঘাট নিয়ে চেয়ারম্যানদের মতবিনিময়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২২ বার

গুপ্তছড়া- রাশমনি ঘাট নৌ রুট চালু করার লক্ষ্যে এক বৈঠক সোমবার উপজেলা ভাইস চেয়ারম্যান এর অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গুপ্তছড়া- রাশমনি ঘাট নৌ রুট বাস্তবায়ন পরিষদ এর আহবায়ক রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা সঞ্চালনা করেন পরিষদের সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলাউদ্দিন।

বাস্তবায়ন পরিষদের আহবায়ক ও সদস্য সচিবের বিশেষ অনুরোধে সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সালেহ নোমান। সভায় উপস্থিত ছিলেন সন্তোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন জাফর, হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম, কালাপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুল রাজি টিটু, দীর্ঘাপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন টিটু, আমানউল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও আজিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রকি।

সভায় সন্দ্বীপের মানুষের যাতায়তের দুর্ভোগ লাগবে গুপ্তছড়া – রাশমনি ঘাট নৌ-রুট চালুর বিষয়ে একমত পোষণ করা হয়। এই বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারনের জন্য মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা, উপজেলা চেয়ারম্যান ও সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান মাইন উদ্দিন মিশনের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী কর্মসূচি নির্ধারনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সন্দ্বীপের মানুষের যাতায়তের দুর্ভোগ লাগবে গুপ্তছড়া – রাশমনি ঘাট নৌ-রুট চালুর বিষয়ে একমত পোষণ করা হয়। এই বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারনের জন্য মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা, উপজেলা চেয়ারম্যান ও সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান মাইন উদ্দিন মিশনের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী কর্মসূচি নির্ধারনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালাপানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আরমান ও কাতার প্রবাসী সাংবাদিক আকবর হোসেন বাচ্চু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net