1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
র‌্যাবের অভিযানে শিশু ধর্ষণের প্রধান আসামী মিরাজ গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২ শিশুরা বিশুদ্ধ কুরআন পাঠ শিখছে স্থানীয় নূরানী মাদরাসাগুলো থেকেই’ -মোহাম্মদ আকবর আলী দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ দিল্লিতে হাজার হাজার বিক্ষোভকারী আটক, স্টেডিয়ামে অস্থায়ী আটককেন্দ্র

র‌্যাবের অভিযানে শিশু ধর্ষণের প্রধান আসামী মিরাজ গ্রেফতার

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৪৫ বার

নরসিংদীতে র‌্যাব-১১ এর অভিযানে শিশু ধর্ষণের প্রধান আসামী মিরাজকে সিলেটের চুনারুঘাট সীমান্ত এলাকায় তার এক আত্মীয়ের বাড়ী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিএসসি,
নরসিংদীর ফ্লাইট লেফটেন্যান্ট ক্যাম্প কমান্ডার মোঃ তৌহিদুল মবিন খান রবিবার সকালে এক সংবাদ সম্মেলনে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি চৌকস অভিযানিক দল শনিবার (১২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টায় সিলেটস্থ র‌্যাব-৯ এর সাথে সমন্বয় করে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন বাল্লা গ্রামে অভিযান পরিচালনা করে সম্প্রতি ঘটে যাওয়া নরসিংদীর বেলাব থানা এলাকার ১১ বছরের শিশু ধর্ষণের প্রধান আসামী মিরাজ মিয়া (১৯) কে গ্রেফতার করে। গ্রেফতার কৃত মিরাজ মিয়া নরসিংদী জেলার বেলাব থানাধীন দেওয়ানের চর গ্রামের মোঃ চাঁন মিয়া এর ছেলে। এজাহার সুত্রমতে জানা যায়, গত ১৯ জানুয়ারি রাত অনুমান ২১.৪৫ ঘটিকার দিকে সাদিয়া আক্তার (১১) এর মা মোসাঃ আয়েশা আক্তার (৩৬) শিশুটিকে ঘরে একা রেখে বাড়ির পাশে একটি মাজারে জান। বাড়ীতে কেউ না থাকায় সেই সুযোগে ঘরের ফাঁকা জানালা দিয়ে চুপিসারে ঘরের ভিতরে প্রবেশ করে বৈদ্যুতিক বাতি নিভিয়ে দেয় এবং সাদিয়া আক্তার (১১)কে মুখে ওড়না বেঁধে জোর পূর্বক ধর্ষণ চেষ্টাকালে সাদিয়া আক্তার আত্মচিৎকার শুরু করলে অভিযুক্ত মিরাজ পালিয়ে যায়।

ঘটনাটি স্থানীয়, জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে চাঞ্চল্যের সৃস্টি হয়। ঘটনার পর থেকেই উক্ত ঘটনার সাথে জড়িত একমাত্র আসামী গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‌্যাব-১১। পরবর্তীতে র‌্যাব-১১, গোয়েন্দা সুত্র ধরে জানতে পারে যে, অভিযুক্ত মিরাজ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে। উক্ত এলাকা র‌্যাব-৯ এর আওতাধীন হওয়ায় র‌্যাব-১১ ও র‌্যাব-৯ যৌথভাবে উক্ত আসামীর অবস্থান নির্ণয়ে কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা সুত্র ধরে এ ব্যাপারে নিশ্চিত হয় যে, অভিযুক্ত মিরাজ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন বাল্লা সীমান্তবর্তী এলাকার নোম্যান্সল্যান্ডের পাশে আত্মগোপন করে আছে। সীমান্ত এলাকা হওয়ায় ৫৫ বিজিবি বাল্লা ক্যাম্প ও র‌্যাব-৯ এর সাথে সমন্বয়পূর্বক উক্ত আসামীকে নোম্যান্সল্যান্ড এর পাশে অভিযান পরিচালনা করে মৃত হাসিম মিয়ার বাড়ী থেকে গ্রেফতার করে র‌্যাব-১১। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। উল্লেখ্য, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। নরসিংদী জেলায় সংগঠিত ধর্ষণ, হত্যা, মাদক, চুরি, ডাকাতি, অপহরণ, অস্ত্রধারী সন্ত্রাসী,ওয়ারেন্টভুক্ত আসামীসহ সংগঠিত বিভিন্ন অপরাধ রুখে দিতে র‌্যাব-১১ অভিযান আরও জোরদার করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net