1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটের আদিতমারীতে ২২ বছর পর গ্রেফতার হয়েছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

লালমনিরহাটের আদিতমারীতে ২২ বছর পর গ্রেফতার হয়েছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী

লাভলু শেখ স্টাফ, রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৫২ বার

দীর্ঘ ২২ বছর পরে লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মহুবর রহমান (৪৮)। বুধবার ২ ফেব্রুয়ারী এ তথ্য নিশ্চিত করেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) মোজাম্মেল হক। এর আগে মঙ্গলবার ১ ফেব্রুয়ারী দিনগত মধ্যরাতে রংপুর শহরের বস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদিতমারী থানার উপ পরিদর্শক(এসআই) জয়নাল আবেদীন। গ্রেফতার মহুবর রহমান আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চর গোবর্দ্ধন গ্রামের মনসুর আলীর ছেলে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) মোজাম্মেল হক জানান, গরু ক্ষেত খাওয়া নিয়ে সংঘর্ষে ১৯৯৯ সালের ২৭ মে স্থানীয় আফজাল হোসেন নামে একজনকে ছুরি দিয়ে হত্যা করা হয়। ওই দিনই কাচু শেখ বাদী হয়ে এ ঘটনায় আদিতমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৮ এ মামলায় মহুবর রহমানকে প্রধান ও তার বাবা মনসুর আলীকে হুকুমের আসামী করা হয়। ঘটনার দিনই এলাকা থেকে পালিয়ে যান প্রধান আসামী মহুবর রহমান। একই সালের ২ সেপ্টেম্বর তাদের বাবা ছেলেকে অভিযুক্ত করে আদালতে চার্যশীট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা তৎকালিন আদিতমারী থানার উপ পরিদর্শক(এসআই) ফজলুল হক।

এ মামলায় ২০০৩ সালে প্রধান আসামী মহুবর রহমান ও তার বাবাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন আদালত। বাবা মনসুর আলী গ্রেফতার থাকায় তাকে কারাগারে পাঠানো হয়। তিনি ১৪ বছর সাজা ভোগ করলে সরকার তার বাকী সাজা মওকুফ করেন। এ মামলায় প্রধান আসামী মহুবর রহমান পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত। ঘটনার দিন থেকে পলাতক থাকা মহুবর রহমান দীর্ঘ ২২ বছর কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় শরীরের গঠন পরিবর্তন করে দিনমজুরের কাজ করে আত্নগোপন থাকেন। যার কারনে দীর্ঘ দিন ধরে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ৬মাস আগে তার গ্রেফতারী পরোয়ানা পেয়ে আদিতমারী থানার উপ পরিদর্শক(এসআই) জয়নাল আবেদীন তাকে গ্রেফতারে অনুসন্ধান চালান। কুমিল্লা শহরের বাসিন্দা এসআই জয়নাল আবেদীন কুমিল্লার চৌদ্দগ্রামে সোর্স নিয়োগ করে আসামী মহুবর রহমানের অবস্থান জানতে পারেন। পুলিশের অভিযান বুঝতে পেয়ে গত মাসে কুমিল্লা শহর ছেড়ে আবারও শরীরের গঠন পরিবর্তন করে রংপুর শহরের বস্তিতে বসতি গড়ে তুলেন আসামী মহুবর রহমান। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার ১ ফেব্রুয়ারী রংপুরের পুলিশের সহায়তা নিয়ে মহুবর রহমানকে গ্রেফতার করেন এসআই জয়নাল আবেদীন। আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলের মধ্যে গ্রেফতার মহুবর রহমানকে লালমনিরহাট কারাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net