1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুর আঞ্চলিক বাহিনী’র সহ-অধিনায়ক-সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোল্যা নবুয়ত আলী আর নেই - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

শ্রীপুর আঞ্চলিক বাহিনী’র সহ-অধিনায়ক-সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোল্যা নবুয়ত আলী আর নেই

মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২১ বার

মুক্তিযুদ্ধকালীন ৮ নম্বর সেক্টরের অধীনে ‘শ্রীপুর আঞ্চলিক বাহিনী’র সহ-অধিনায়ক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোল্যা নবুয়ত আলী বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তাঁর মৃতু্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৩ কন্যা, নাতি-নাতনি, আতœীয়-স্বজনসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

মোল্যা নবুয়ত আলী ছাত্রজীবনে তৎকালীন মাগুরা মহকুমা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি ১৯৮৯ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ৩ নং শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আব্দুুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কু-, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল জান্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কলাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি হুমাউনুর রশীদ মুুহিত, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মাগুরা ও শ্রীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে জেলা প্রশাসকের গার্ড অব অনার প্রদান শেষে বাদ জোহর মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর বরিশাট ঈদগাহ ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net