1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২ শিশুরা বিশুদ্ধ কুরআন পাঠ শিখছে স্থানীয় নূরানী মাদরাসাগুলো থেকেই’ -মোহাম্মদ আকবর আলী দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ দিল্লিতে হাজার হাজার বিক্ষোভকারী আটক, স্টেডিয়ামে অস্থায়ী আটককেন্দ্র

সাতকানিয়ায় দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেফতার

সাতকানিয়া প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৪৭ বার

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসমীরা হলেন, এঁওচিয়া ইউনিয়নের টুডিরবাড়ি এলাকার মেজবাহ উদ্দিন ওরফে কালু (২০) ও কাঞ্চনা ইউনিয়নের বখশিরখীল এলাকার মো. আলমগীর (১৯)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে মাদ্রাসাছাত্রী বাবা-মায়ের সঙ্গে এঁওচিয়ার নানার বাড়িতে বেড়াতে যান। ওই দিন বিকেলে ভুক্তভোগী খালা-ভাগনি দুইজন স্থানীয় একটি দোকানে পান-সুপারি কিনতে যায়।

কিন্তু তারা বাড়ি না ফেরায় আত্মীয়স্বজন বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকে। কোথাও তাদের সন্ধান না পেয়ে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিকে অবহিত করে। পরদিন মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই ইউনিয়নের আলীনগরের তলিপাহাড় এলাকা থেকে কান্না করতে করতে ফিরছিল দুই কিশোরী। স্বজনরা তাদের দেখতে পেয়ে উদ্ধার করে। বাড়িতে আসার পর ভুক্তভোগী দুই ছাত্রী জানায়, ঘটনার দিন বিকেলে পান-সুপারি কিনে বাড়ি ফেরার পথে লাম্বিনামা এলাকা থেকে অভিযুক্ত মেজবাহ উদ্দিন ও আলমগীর তাদের জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে তলিপাহাড়ের নির্জন এলাকায় নিয়ে তাদের একাধিকবার ধর্ষণ করেন ওই দুই তরুণ।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল জানান, ভুক্তভোগী দুই ছাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে ভুক্তভোগীর স্বজন। পরে অভিযান চালিয়ে গতকাল রাতে অভিযুক্ত দুই তরুণকে গ্রেপ্তার করে পুলিশ আজ দুপুরে আদালতে পাঠানো হলে আদালত দুই তরুণকে কারাগারে পাঠানো নির্দেশ দেন

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net