1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় ধর্ষণের দায়ে মাদ্রাসা অধ্যক্ষের যাবজ্জীবন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা

সাতকানিয়ায় ধর্ষণের দায়ে মাদ্রাসা অধ্যক্ষের যাবজ্জীবন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৬০ বার

চট্টগ্রামের সাতকানিয়ায় সহকর্মীকে ধর্ষণের ঘটনায় অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যান দমন ট্রাইব্যাল-৪ এর বিচারক জামিউল হায়দারের আদালত এ রায় ঘোষণা করেন।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নিখিল কুমার নাথ।

অ্যাডভোকেট নিখিল কুমার নাথ বলেন, মাওলানা নিজাম উদ্দিনের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে ধর্ষণের অপরাধ প্রমানিত হওয়ায় মাননীয় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তবে রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন না। তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সাতকানিয়া উপজেলার উত্তর ডেমশা এলাকার উম্মুল কুরা দাখিল মাদ্রাসার ভিকটিম ওই শিক্ষিকা ২০১৬ সালের ৩ জানুয়ারি প্রতি দিনের মতো শ্রেণি কার্যক্রম শেষ করে বাড়ি ফিরতে চাইলে কাজ আছে বলে কৌশলে আটকে রাখেন অধ্যক্ষ। একপর্যায়ে মাদ্রাসার দ্বিতীয় তলার নিজ কক্ষে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন অধ্যক্ষ নিজাম উদ্দিন।

এ ঘটনায় ওই বছরের ২৬ সেপ্টেম্বর ভিকটিম নিজে বাদী হয়ে অধ্যক্ষের বিরুদ্ধে নারী ও শিশু নির্যান দমন আইনের ৯(১) ধারায় আদালতে একটি মামলা করেন। আদালতের নির্দেশে মামলার তদন্তভার পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। পিবিআই পরের বছরের ৮ ফেব্রুয়ারি অভিযুক্ত নিজামের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে।

তারও এক বছর পর ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার প্রক্রিয়ায় আদালত মোট ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net