ঢাকা   ১২:০৯:৪৪ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

অগণিত মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন প্রখ্যাত ওয়ায়েজিন মাওলানা বেলাল হোসাইন মাইজভাণ্ডারী

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৮০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

অগণিত মানুষের শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন মাইজভান্ডারী একাডিমীর সদস্য ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ডাবুয়া জগন্নাথ হাট শাখার সহ-সভাপতি মাওলানা একে এম বেলাল হোসাইন মাইজভাণ্ডারী।গত ১৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ১২টায় মধ্যপ্রাচ্য দুবাই সফররত অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।মৃত্যুকালে তিনি এক সন্তান-১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান।

তিন দফা জানাজা শেষে মরহুমের নিজ বাড়ি পশ্চিম ডাবুয়া হাদা গাজী তালুকদার বাড়ির জামে মসজিদের পাশে কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন।জানা যায়, প্রথম জানাজা হয় মধ্যপ্রাচ্য দেশ দুবাই,দ্বিতীয় জানাজা হয় মরহুমের কর্মস্থল চট্টগ্রাম নগর কাজী দেউড়ি কাজী বাড়ি শাহী জামে মসজিদের মাঠে।২৬ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় নিজ গ্রামের বাড়িতে তৃতীয় নামাজে জানাজায় শেষ বিদায় জানাতে হাজার হাজার মুসল্লি ও মাইজভাণ্ডারী ত্বরিকার আশেক ভক্তদের অংশ নেন।

তৃতীয় নামাজে জানাজার ইমামতি করেন মুফতি আল্লামা ইব্রাহিম আল্ কাদেরী।এতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী, আ.লীগ নেতা মাহাবুল আলম,রাউজান ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আমিন, ইউপি সদস্য জাহাঈীর আলম ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ,মাইজভাণ্ডারী একাডেমী, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চট্টগ্রাম জেলা- উপজেলা ও দেশবিদেশ সকল শাখা সংগঠনের নেতৃবৃন্দসহ রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য,মাওলানা বেলাল হোসাইন মাইজভাণ্ডারী একজন প্রখ্যাত ওয়ায়েজিন।তার হৃদয়স্পর্শী তকরির ধর্মপ্রাণ মুসল্লিদের হৃদয়ে দাগ কাটতো। তার আকস্মিক মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও সমবেদনা প্রকাশ করে স্টাটাস দেন হাজারো মানুষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি