1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অধ্যাপক বেলাল আহমদ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সিরাজ বেগ কিন্ডারগার্টেন স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

অধ্যাপক বেলাল আহমদ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সিরাজ বেগ কিন্ডারগার্টেন স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন

সিলেট প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৯৮ বার

সিলেট বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নে সিরাজ বেগ কিন্ডারগার্টেন স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি, গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং শিক্ষার্থীদের কোভিড ১৯ সচেতনতামুলক আলোচনা ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২১শে ফেব্রুয়ারি সোমবার সকাল ১০ ঘটিকায় সিরাজ বেগ বাজারস্থ সিরাজ বেগ কিন্ডারগার্টেন স্কুল হলরুমে সিরাজ বেগ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ লিটন বেগের সভাপতিত্বে সিরাজ বেগ কিন্ডারগার্টেন স্কুলের সহকারি শিক্ষক আব্দুল কুদ্দুছ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজ বেগ কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্টাতা ও সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন বেগ। বক্তব্য প্রদান কালে তিনি বলেন এরকম একটি মহান উদ্দ্যোগ নেওয়ার জন্য অধ্যাপক বেলাল আহমদ কে ধন্যবাদ জানান। এছাড়া বক্তব্য রাখেন সিরাজ বেগ কিন্ডারগার্টেন স্কুলের সহকারি শিক্ষক আশরাফুল আহমদ, ইয়াছমিন আক্তার, মির্জা জুমি আক্তার, সৈয়দা জাহেরা আক্তার, আব্দুল মনাফ, আব্দুল মালেক, রেজাউল ইসলাম, সাজমুল আহমদ ও বাবুল মিয়া প্রমুখ। ভাষা শহিদদের মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি ঘটে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net