1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমির খসরু মাহমুদ চৌধুরীর সুস্থতা কামনায় বাঁশখালী উপজেলা ও পৌর বিএনপির দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

আমির খসরু মাহমুদ চৌধুরীর সুস্থতা কামনায় বাঁশখালী উপজেলা ও পৌর বিএনপির দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৬২ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার সহধর্মিণীসহ অসুস্থ সকল বিএনপি নেতাকর্মীদের সুস্থতা কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার ২ ফেব্রুয়ারী বাদে আসর নগরীর শাহ আমানত (রহ.) দরগাহ সংলগ্ন মসজিদে বাঁশখালী উপজেলা ও পৌরবিএনপির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিল বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মাস্টার লোকমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, বাঁশখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা রাসেল ইকবাল মিয়া, জেলা যুবদল নেতা এড. শওকত ওসমান, বিএনপি নেতা ইমতিয়াজুল হক জিলু, বাঁশখালী পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দীন, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ফোরকান, যুগ্মআহ্বায়ক হাফেজ জাবের হোসাইন, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, সরল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, যুবদল নেতা জয়নাল আবেদীন, বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রাসেল চৌধুরী, যুবদল নেতা আবু তাহের, বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দিদারুল আলম, এড তৌহিদুল ইসলাম মাসুদ, বিএনপি নেতা চৌধুরী এম.এ ওয়াহাব, ছাত্রদল নেতা এড. শাকেরুল ইসলাম সাকিব, মো. আবদুস সবুর, এস.এম তৈয়ব, এরশাদ উল্লাহ, ফরহাদ হোসেন আসিফ, আমান উল্লাহ আমান, নেজাম উদ্দীন, চৌধুরী মো. আসিফ, সুমন চৌধুরী, তারেকুর রহমান, মো. সেলিম, জোবাইদুল ইসলাম সেলিম, নেছার সরকার প্রমূখ।

খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অসুস্থ সকল নেতৃবৃন্দের সুস্থতাসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামদলের আহ্বায়ক হাফেজ মাওলানা ফোরকান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net