1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোবিন্দগঞ্জে মিথ্যা ও হয়রানীমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী

গোবিন্দগঞ্জে মিথ্যা ও হয়রানীমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৭১ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে মিথ্যা ও হয়রাণীমূলক মামলা, বাড়ি-ঘর লুটপাট এবং ভাংচুরের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের ঘুগা গাড়ামারা গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মোঃ আব্দুল মান্নান সরকার।

লিখিত বক্তব্যবে তিনি বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী হাফিজার রহমানের লোকজনের সাথে একই গ্রামের আইনুল ইসলাম ও তার পক্ষের লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে। দুইপক্ষের তীব্র সংঘর্ষে হাফিজার রহমানসহ বেশ কয়েকজন আহত হন। স্থানীয় লোকজন আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় হাফিজার রহমানের মৃত্যু হয়।

এঘটনায় হাফিজার রহমানের পক্ষের লোকজন গ্রামের বিভিন্ন বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। আমরা বাড়িতে না থাকলেও আমাদের সকলকে আসামী করে মিথ্যা মামলা দায়ের করে। এছাড়াও বাড়ির মহিলাদের উপর হামলা করে মারধোর এবং লুটপাট চালায়। এ বিষয়ে থানায় লিখিত মামলা দিলেও পুলিশ আমাদের মামলা গ্রহণ করেনি।

সংবাদ সম্মেলণে এই ঘটনার অন্যতম ভুক্তভোগী নব নির্বাচিত ইউপি সদস্য শাহজাহান আলী মেয়ে কামরুন্নাহার সাথী তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, পুলিশ পক্ষপাত মূলকভাবে আমার নিরপরাধ মা কে ৪৮ ঘন্টা থানায় আটকে রাখে, যা কোন আইনের মধ্যে পড়ে না। আমরা এই ঘটনার উপযুক্ত বিচার চাই।

তিনি আরও বলেন, পুলিশ প্রশাসনের নিকট এঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। নিরপরাধ লোকজনকে এই মিথ্যা মামলা থেকে অব্যহততি প্রদানের দাবী জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net