1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘোলপাশা ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা

ঘোলপাশা ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ২১৬ বার

কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান এ কে খোকনের দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঘোলপাশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু।

ঘোলপাশা ইউনিয়ন আ’লীগের সভাপতি এডভোকেট নঈমুল হক রাফিদের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা আ’লীগের উপদেষ্টা এডভোকেট আবদুল হাকিম তালুকদার, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আব্দুল কাদের, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আরশ মজুমদার, উপজেলা আ’লীগের প্রভাবশালী সদস্য ফারুক আব্দুল্লাহ।

এ সময় অন্যান্যের মধ্যে ইউনিয়ন আ’লীগের সহ-দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য নুরুল বাহার, অর্থ বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মজুমদার, ত্রাণ বিষয়ক সম্পাদক নুরুল হক ভূঁইয়া, যুবলীগ নেতা লায়ন শেখ কামাল, জামাল চৌধুরী, ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জিএম জাহাঙ্গীর হোসেনসহ নব-নির্বাচিত ইউপি সদস্যবৃন্দ ও ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net