1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের কাপ্তাই সড়ক দুর্ঘটনায় নিহত-১ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের কাপ্তাই সড়ক দুর্ঘটনায় নিহত-১

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৯৬ বার

চট্টগ্রামের ব্যস্ততম সড়ক কাপ্তাই সড়ক প্রতিনিয়ত ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা।এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে।এমন কোন দিন নাই কাপ্তাই সড়কে দূর্ঘটনা হয়না।প্রতিদিন দূর্ঘটনার স্বীকার হয়ে কেউ প্রাণ হারাচ্ছে, কেউ পঙ্গুত্ববরণ করছেন।নিয়ন্ত্রণহীন যানচলাচলের কারণে প্রায় স্টেশনে যানযট লেগে থাকে।এই সড়কে কাপ্তাই রাস্তার মাথা থেকে হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান পর্যন্ত প্রায় ২৫ স্টেশন রয়েছে জানা যায়।এতো বেশি যানচলাচল করে পথচারীরা সড়ক দিয়ে চলাচল ও পারাপার হতে কোনো ব্যবস্থা নেই।এখন কাপ্তাই সড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছে।বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় এ সড়কে অটোরিক্সা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে প্রকৌশলী পাপন বড়ুয়া প্রকাশ শাকিল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।দুর্ঘটনা ঘটে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নোয়াপাড়া কমলার দীঘি সংলগ্ন সিএনজি গ্যাসস্টেশন এলাকায়।নিহত পাপন বড়ুয়া রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের দেওয়ানপুরের সংঘ বড়ুয়ার ছেলে।সেই একজন লেখক এবং পিএইচপির কোল্ড রোলিং মিলের মেকানিক্যাল বিভাগের সহকারী প্রকৌশলী ছিলেন।রাউজান থানা সুত্রে জানা গেছে, অটোরিক্সা ও লেগুনা শহরমুখী ছিল।অটোরিক্সাটি ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে প্রাণ হারান পাপন বড়ুয়া।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার উপপরিদর্শক এস আই ইসমাইল বলেন,দুর্ঘটনা লেগুনা ও অটোরিক্সা পুলিশ হেফাজতে রয়েছে। তবে লেগুনার চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net