1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মরাগাছ, দুর্ঘটনার আশঙ্কা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মরাগাছ, দুর্ঘটনার আশঙ্কা

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৭১ বার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে সড়কের দুই পাশে কঙ্কালের ন্যায় দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির কিছু কিছু মরাগাছ। যে কোনো মুহুর্তে এ মরাগাছ গুলো ভেঙ্গে পড়তে পারে মহাসড়কে চলমান যানবাহনসহ সাধারণ পথচারীদের উপর। এতে বড় ধরণের দুর্ঘটনা ঘটাসহ যান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন সচেতন মহল। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ নির্বিকার রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌর এলাকার ফালগুনকরা অংশে বিশাল আকৃতির কয়েকটি মরাগাছ কোনো রকম ঠাঁয় দাঁড়িয়ে আছে। একটু ঝড়ো বাতাসেই যে কোনো মুহুর্তে এ মরাগাছগুলো ভেঙ্গে পড়তে পারে মহাসড়কে চলাচলকারী যানবাহনের উপর। এতে বড় ধরণের দুর্ঘটনায় প্রাণনাশের আশঙ্কাসহ দীর্ঘসময় ধরে যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে মহাসড়কের একই স্থানে মরাগাছের ঢাল ভেঙ্গে একাধিক দুর্ঘটনা ঘটেছে। যাতে কয়েকজন পরিবহন শ্রমিকসহ সাধারণ পথচারী গুরুতর আহত হয়। এ বিষয়ে দ্রুত কার্যকরী প্রদক্ষেপ গ্রহণের প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারাসহ সচেতন মহল।

এ ব্যাপারে সড়ক ও জনপথ অধিদপ্তরের কুমিল্লা জেলা নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, ‘সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি অবগত হলাম। সরেজমিন পরিদর্শন করে দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেয়া হবে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net