1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরে ৪জন মহিলা বীর মুক্তিযোদ্ধা পেলো সন্মাননা ক্রেষ্ট - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী  আনোয়ারা দুই দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা 

দিনাজপুরে ৪জন মহিলা বীর মুক্তিযোদ্ধা পেলো সন্মাননা ক্রেষ্ট

রফিকুল ইসলাম ফুলাল, প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২২ বার

দিনাজপুরের চারজন মহিলা বীরমুক্তিযোদ্ধাকে সন্মাননা প্রদান করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই সন্মাননা দেয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ঢাকার সোহরাওয়ার্দী স্মৃতি মিলনায়তন থেকে ভার্চুয়াল প্রযুক্তির মাধ্যমে এই প্রথম মহিলা বীরমুক্তিযোদ্ধাদের সন্মাননা ক্রেস্ট প্রদান করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি।

সন্মাননা পাওয়া দিনাজপুরের চারজন মহিলা বীরমুক্তিযোদ্ধা হলেন, সদর উপজেলার বড়গুড়গোলা এলাকার প্রয়াত ভারতী নন্দী সরকার পক্ষে নিয়েছেন (ভাতিজা), ঘাসিপাড়া এলাকার মোছা. নুরেফা বেগম, বালুয়াডাঙ্গা এলাকার ডা. মাহাফুজা হক পক্ষে নিয়েছেন (ছোট ভাই) আর পার্বতীপুর উপজেলার আরতী রানী সাহা।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি এর সভাপতিত্বে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে মহিলা বীরমুক্তিযোদ্ধাদের সন্মাননা ক্রেস্ট তুলে দেন সংরক্ষিত মহিলা সাংসদ এ্যাড. জাকিয়া তাবাসসুম জুঁই ও জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জয়নুল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সচিন চাকমা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও দিনাজপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, সিনিয়র সাংবাদিক মো. সালাউদ্দিন আহম্মেদ প্রমুখ।

এছাড়াও ডে-কেয়ার কর্মকর্তা রেজভীন শারমিনাজ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো. মোরশেদ আলী খান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net