ঢাকা   ০৫:২১:২৩ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

প্রেসক্লাবের উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার নবীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে গুণীজন সংবর্ধনা

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪০৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে অবস্থানরত নবীগঞ্জের কমিউনিটি লিডারদের সংবর্ধনা দিয়েছে নবীগঞ্জ প্রেসক্লাব।

মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি বিকেলে নবীগঞ্জ শহরতলীর অস্থায়ী কার্যালয়ে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়।নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী তছনু ও যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরীর সঞ্চালনায় সংবর্ধিত ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন- নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আব্দুল হান্নান, বাংলাদেশ মানবাধিকার কমিশন নর্থ ওয়েস্ট রিজন ইউকে’র গভর্নর মো. মঈনুল আমিন বুলবুল, সাপ্তাহিক বাংলা মেইলের সম্পাদক সৈয়দ নাসির আহমদ, আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো.আনোয়ার আলী, বিশিষ্ট সমাজসেবক নজির মিয়া, রওশন রেজা এম্পায়ারের স্বত্ত্বাধিকারী শাহ মোঃ হাবিবুর রহমান বেলায়েত, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলী ছালিক, বাংলা নিউজ ইউএসএ ডটকমের ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ ফিরোজ মিয়া, বিশিষ্ট সমাজসেবক ও গীতিকার, আব্দুল মুকিত, বিশিষ্ট সমাজসেবক শামছুল হুদা চৌধুরী বাচ্চু,বিশিষ্ট সমাজসেবক হিফজুর রহমান, নবীগঞ্জ ইউনাইটেড ইউএসএ ইনকের সদস্য মোহাম্মদ সোহেল মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাইফুল জাহান চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মো.আলা উদ্দিন, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, মো. সরওয়ার শিকদার, বর্তমান সহসভাপতি এম এ মুহিত, সাবেক সহসভাপতি শাহ সুলতান আহমেদ, এম মুজিবুর রহমান, মোঃহাবিবুর রহমান চৌধুরী শামীম। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার,সাবেক অর্থ সম্পাদক শওকত আলী, সিনিয়র সাংবাদিক সাদিকুল ইসলাম, সলিল বরণ দাশ, মুহিবুর রহমান, নুরুজ্জামান ফারুকী, জাকির হোসেন চৌধুরী,ছনি চৌধুরী, অঞ্জন রায় প্রমুখ।উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি