1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে পাউবোর জায়াগা দখল করে স্লুইসগেইটের ফটকে স্থাপনা নির্মাণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড

বাঁশখালীতে পাউবোর জায়াগা দখল করে স্লুইসগেইটের ফটকে স্থাপনা নির্মাণ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩১৬ বার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের সর্ব দক্ষিণ সীমান্তবর্তী জালিয়াখালী খালের ওয়াফদা স্লুইসগেইট সংলগ্ন স্থানে ফাউন্ডেশন বিশিষ্ট পাকা স্থাপনা নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ উঠেছে সরল ইউনিয়নের কাহারঘোনা এলাকার স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু আহমদ উল্লাহর বিরুদ্ধে। জালিয়াখালী নতুনবাজার ওয়াফদা স্লুইস গেইটের পাশেই সরকারি জায়গার উপর স্থাপনা নির্মাণ করছেন তিনি।

জালিয়াখালী খালে ওয়াফদা স্লুইসগেইট সংলগ্ন স্থানে প্রধান ফটক দখল করে স্থাপনা নির্মিত হলে বর্ষা মৌসুমে পার্শ্ববর্তী শিলকুপ ইউনিয়ন, পৌরসভার নিম্নাঞ্চল ও সরল ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার হাজারো একর জমির চাষাবাদ অনিশ্চিত ও গ্রামাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এ নিয়ে এলাকার কৃষক ও জনসাধারণের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। নির্মাণ কাজ শুরুর সংবাদ পেয়ে স্থানীয় সচেতন মহল বাঁধা দিলেও কোন রকম তোয়াক্কা না করে প্রভাব দেখিয়ে অবৈধভাবে সরকারী জায়গা দখল করে স্থাপনা নির্মাণ কাজ অব্যাহত রাখছে।

সরেজমিনে জানা যায়, প্রতি বর্ষা মৌসুমে বৃহত্তর শিলকূপ-জলদী উপরাঞ্চল পাহাড়ী ঢল ও বৃষ্টির পানিতে বন্যায় ব্যাপক ভাবে প্লাবিত হয়। যাতে প্রতি মৌসুমে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। উপরাঞ্চলের বন্যা ও বৃষ্টির পানি যে স্থান দিয়ে বঙ্গোপসাগরে নেমে যায় সে স্লুইস গেইটের প্রবেশধারে স্থাপনা নির্মাণ কাজ শুরু করা হয়েছে। যার কারণে কোন রকম এতদঞ্চলের মানুষ ও কৃষি সেক্টর সাময়িক ভাবে ক্ষয়-ক্ষতির স্বীকার হলেও উক্ত স্থান দিয়ে পানি নেমে যাওয়াতে দীর্ঘ মেয়াদী পানি বন্দী থেকে মুক্তি পায়। সম্প্রতি ওই ওয়াফদা জালিয়াখালী খালের স্লুইসগেইটের প্রবেশধার সংলগ্ন স্থানে সরকারি জায়গা দখল করে ওই এলাকার অর্থলোভী, ভূমিদস্যু জনসাধারণ ও কৃষক সমাজের দূর্ভোগের কথা চিন্তা না করে স্থাপনা নির্মাণ করেছে। তৎস্থানে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পাহাড়ী ঢলের পানি ও বৃষ্টির পানি নিচে নামতে বাঁধা সৃষ্টি করবে। যার কারণে পার্শ্ববর্তী শিলকূপ, পৌরসভার জলদী, সরল ইউনিয়নের হাজারো একর চাষাবাদের জমি এবং পার্শ্ববর্তী কাহারঘোনা, জালিয়াপাড়া, আস্করিয়া পাড়া, মনকিচরের আলী সিকদার পাড়া সহ বিভিন্ন এলাকা প্লাবিত হবে।

এলাকার সচেতন মহল ও কৃষক সমাজের দাবী উক্ত স্লুইসগেইট সংলগ্ন স্থানে ফাউন্ডেশন বিশিষ্ট স্থাপনা নির্মাণ হলে উপরাঞ্চলের পানি চলাচলে বাঁধার সৃষ্টি হবে। এতে এলাকাবাসী ও কৃষকদের অপুরনীয় ক্ষতির পাশাপাশি এলাকার ব্যাপক ক্ষতিসাধন থেকে বাঁচাতে সরেজমিনে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করে। এই অবৈধ দখলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা না হলে অন্যরাও পাউবোর জায়গা দখল করে স্থাপনা নির্মাণ শুরু করবে বলেও জানান তারা।

চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রকাশন চাকমার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, সরকারি জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে জনপ্রতিবন্ধকতা সৃষ্টিকারীর ব্যাপারে ব্যবস্থা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয় সংশ্লীষ্ট এলাকার চেয়ারম্যান ও প্রশাসনকে অবহিত করা হবে।

বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী জানান, জালিয়াখালী ওয়াফদা স্লুইসগেইটের প্রবেশধার সংলগ্ন স্থানে অবৈধভাবে সরকারী জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালী মহলের স্থাপনা নির্মাণের বিষয়ে জালিয়াখালী নতুন বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি ও এলাকাবাসীদের একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ছবিঃ জালিয়াখালী ওয়াফদা স্লুইসগেইট সংলগ্ন প্রবেশধারে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net