1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীর কৃতি ফুটবলার ছোটনের মৃত্যুবার্ষিকীতে হাসিমুখ ফাউন্ডেশনের মৌসুমি ফল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত

বাঁশখালীর কৃতি ফুটবলার ছোটনের মৃত্যুবার্ষিকীতে হাসিমুখ ফাউন্ডেশনের মৌসুমি ফল বিতরণ

বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৯২ বার

চট্টগ্রামের বাঁশখালীর প্রয়াত কৃতি ফুটবলার মোজাফ্ফরুল ইসলাম ছোটনের চতুর্থতম মৃত্যুবার্ষিক উপলক্ষে হাসিমুখ পরিবারের উদ্যোগে সাদকা ফান্ডের অর্থায়নে প্রথম ফুড ইভেন্টে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারী) সকালে বাঁশখালীর শীলকূপ আদর্শগ্রাম মাদরাসায় হিফজখানার শিক্ষার্থীদের মাঝে মৌসুমী ফল বিতরণ শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করে মাওলানা আব্দুল জলিল।

এ সময় উপস্থিত ছিলেন প্রিয় বাঁশখালী’র সম্পাদক ও আর্তমানবতার সহায়ক প্রতিষ্ঠান ‘হাসিমুখ ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা কাজী শাহরিয়ার, প্রিয় বাঁশখালী পাঠক ফোরামের সদস্য ফারুক, জিয়া প্রমুখ।

উল্লেখ্য, বাঁশখালীর তরুণ ফুটবলার ও দক্ষ সংগঠক মোজাফ্ফরুল ইসলাম ছোটন বিগত ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারী বাড়ি ফেরার পথে পটিয়ার শিকলবাহায় সিএনজি-ট্রাক সংঘর্ষে সড়ক দূর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়। তিনি বাঁশখালীর শিলকুপ ইউনিয়নের মনকিচর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মৃত ছিদ্দিক আহমদ এর ছোট ছেলে।

বাঁশখালীর প্রয়াত এই তরুণ ফুটবলার নিজের উদ্যোগে বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলের ফুটবল প্রতিভা গুলোকে যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে নিরলস পরিশ্রম করেছিল। তার মতে আজকে যারা জাতীয় পর্যায়ে ফুটবল খেলছে তারা সবাই এভাবে গ্রাম থেকে উঠে এসেছে। অদূর ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল জগতে এক বিরাট প্রতিভার স্বাক্ষর রাখবে বলে তার অকুণ্ঠ ধারণা ছিল। বাঁশখালী নিয়ে তার স্বপ্ন জাতীয় লীগের তারকার তৈরি করা এবং এই প্রচেষ্টায় তার গড়া “বাঁশখালী থ্রি স্টার ফুটবল একাডেমী” কাজ করে গিয়েছিল। তিনি বলতেন বাঁশখালীতে এটিই একমাত্র প্রথম ফুটবল একাডেমী। যেখানে নিয়মিত প্র্যাকটিস দেওয়া হতো অসংখ্য প্রশিক্ষণার্থীদের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net