ঢাকা   ০৩:৫৭:৩০ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনুন- সাংসদ নজিবুল বশর

মোস্তাফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৪৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

একদল অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করছে বলে জানান বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সাংসদ আলহাজ্ব নজিবুল বশর মাইজভাণ্ডারী। তিনি বলেন রমজানের আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ফলে ক্ষুণ্ণ হচ্ছে সরকারের ভাবমূর্তি। বানিজ্যমন্ত্রীকে আহবান জানাচ্ছি শীঘ্রই সিন্ডিকেট ভেঙ্গে রমজানের আগে দ্রব্যমূল্য সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার নাগালে রাখুন ।

২১ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন সাংসদ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি, উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব, ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা ও ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, পৌর মেয়র ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি