ঢাকা   ০৪:১৯:১১ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

রাউজানে প্রসিদ্ধ দুই মিষ্টির দোকানে অর্থদণ্ড

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৩৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মিষ্টির দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ৮ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে অভিযানটি পরিচালনা করা হয় উপজেলার সদর রাউজান ইউনিয়নের রমজান আলী চৌধুরী হাটে। জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা পরিষদের নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের নেতৃত্বে রমজান আলী হাটের প্রসিদ্ধ মিষ্টি তৈরী প্রতিষ্ঠান শ্যামা মিষ্টি বিতানের মালিক এন সি নাথকে ২০হাজার টাকা ও শাহেন শাহ মিষ্টি বিতানের মালিক নাছির উদ্দীনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রট ও নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ জানান, অস্বাস্থ্যকর পরিবেশ ও খাওয়ার অনুপযোগী রঙ দিয়ে মিষ্টি তৈরীর অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ায় প্রাথমিকভাবে দুই দোকানীকে অর্থ দণ্ড দেওয়া হয়েছে। তাদের সতর্ক করা হয়েছে আগামীতে পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত না হলে জেল ও জরিমানা সহ উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি