ঢাকা   ০২:৩৬:৩২ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

রামগড়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় ৩ ইট ভাটাকে জরিমানা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩১৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জেলার রামগড়ে হাইকোর্টের নির্দেশ অমান্য করে ৩টি ইটভাটার কার্যক্রম চালু রাখায় প্রতিটিকে ১ লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার সন্ধ্যায় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে নুরজাহান ব্রিকস, নুরুল ইসলাম ব্রিকস ও হাজেরা ব্রিকসকে জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত জানান, হাইকোর্টের নির্দেশ অমান্য করে ইটের ভাটাগুলো ইট পোড়ানোসহ সকল কার্যক্রম চালাচ্ছে এমন অভিযোগে অভিযান চালানো হয়েছে।
উল্লেখ্য, মহামান্য হাইকোর্টের নির্দেশে গত ১২ ফেব্রুয়ারি উপজেলার লাইসেন্সবিহীন ৯টি ইটভাটার সমস্ত কার্যক্রম বন্ধ করে দেন উপজেলা প্রশাসন। জরিমানা আদায়কৃত ৩ টি ইটভাটাও বন্ধের তালিকায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি