1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে ১৮ শতক জমি নিয়ে দফায় দফায় বসতবাড়ী ভাংচুর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ 

লালমনিরহাটে ১৮ শতক জমি নিয়ে দফায় দফায় বসতবাড়ী ভাংচুর

লাভলু শেখ,স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৬৮ বার

লালমনিরহাটে ১৮ শতক জমি নিয়ে দফায় দফায় বসতবাড়ি ভাংচুর করায় মোঃ রতন মিয়ার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। দেখার যেন কেউ নেই।
জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গোকুন্ডা আদর্শটারী গ্রামের মোঃ সামাদ আলীর দরিদ্র ও অসহায় ছেলে মোঃ রতন মিয়ার ওয়ারিশবর্গ ভোগ দখলীয় মালিক ওয়ারিশ সূত্রে বর্নিত খতিয়ানে ৪১ শতক জমির মধ্যে ১৮ শতক জমি ভোগ দখলীয় মালিক বটে।যাহাতে বর্তমানে রতন মিয়ার বাড়ি ও পুকুর বিদ‍্যমান রহিয়াছে। সরলতার সুযোগ নিয়ে একই এলাকার মৃত কছর উদ্দিনের ছেলে মোঃ আবুল কালাম আজাদ, মোঃ শফিকুল ইসলাম, মৃত হানিফ আলীর ছেলে মোঃ জহুরুল ইসলামসহ ১৫/২০ জনের একটি সন্তাসী দল প্রায় ৬ মাসের মধ্যে মোঃ রতন মিয়ার বসতবাড়ী একাধিকবার ভাংচুর করেছেন এবং গত ২৪/০২/২০২২ ইং অসহায় মোঃ রতন মিয়ার পরিবার সহ বসতবাড়ি সমুলে ধংস করে দেয়ার উদ্দেশ্যে সন্ত্রাসী দলের সহযোগিতায় আবুল কালাম আজাদ গং বাড়ির সকলের অজান্তে পেট্রল বাড়ির চতুর দিকে ছিটাইয়া দিয়ে আগুন লাগিয়ে রতন মিয়া কে পরিকল্পিত ভাবে মেরে ফেলার চেষ্টা করে বলে ভোক্তভোগী পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে জানা গেছে। ওই জমি নিয়ে গ্রামবাসী ও গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ সরকার টোটন একাধিকবার মিমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

এছাড়া ওই জমি নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তবু্ও দূদার্ন্ত মোঃ আবুল কালাম আজাদ গং গ্রামবাসী ও চেয়ারম্যান কতৃক মিমাংসা কিংবা আদালতে চলমান মামলার তোয়াক্কা না করে সন্তাসী বাহিনী দিয়ে মোঃ রতন মিয়া ও তার পরিবার কে মেরে ফেলার ষড়যন্ত্র করে আসছেন। এমন কি অবৈধ কিছু মালামাল বসতবাড়ির পাশাপাশি রেখে বড় ধরনের বিপদে ফেলানোর পরিকল্পনাও করে আসছেন। জমির পরিমান ৪১ শতক এর মধ্যে ১৮ শতক যার এস এ খতিয়ান ১১৬৯। সন্তাসীদের আগ্রাসনী থেকে মুক্তি পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবারটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net