1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও কম্বল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শরণখোলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও কম্বল বিতরণ

মোঃ শাহীন হাওলাদার / স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৩৬ বার

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ ও সাইডসেভার্স এর আয়োজনে শরণখোলা উপজেলার উত্তর খুড়িয়াখালী উদয়ন স্কুলে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময়, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ শেখ আসাদুজ্জামান আসাদ, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল,জনকণ্ঠের শরণখোলা প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম, যায়যায়দিনের জেলা প্রতিনিধি ইশরাত জাহান,বর্তমান কথার শরণখোলা প্রতিনিধি মোঃ শাহীন হাওলাদার,বাংলার বার্তার জাকারিয়া হোসাইন সহ উদয়ন বাংলাদেশ ও সাইডসেভার্সের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় সাউথখালী ইউনিয়নের ৭০ জন প্রতিবন্ধী ও দরিদ্র নারী-পুরুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ সহ পরামর্শ প্রদান করা হয়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে উদয়ন স্কুলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ শেখ আসাদুজ্জামান আসাদ বলেন, যার চোখের আলো নেই,তাঁর কাছে পৃথিবী অন্ধকার। চোখের যে কোন সমস্যা হলে নিজেরা কখনও ডাক্তারী করবেন না। সঙ্গে সঙ্গে চক্ষু হাসপাতালে অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎকের পরামর্শে চিকিৎসা সেবা নিবেন। মনে রাখবেন চোখ হচ্ছে অমূল্য সম্পদ। এ ব্যাপারে কখনও অবহেলা করা যাবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net