ঢাকা   ০২:৪১:০৮ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময়

হাটহাজারীতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৪৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল কাজিপাড়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসায় কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গাউছিয়া কমিটি বাংলাদেশ ও হযরত হামিদ শাহ রহ. স্মৃতি সংসদ ব্যবস্থাপনায় সুন্নি সম্মেলনে দিনব্যাপী মেখল মনু’র দোকান এলাকায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ছাত্র ও ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী পৌর ব্যবসায়ী শাখা গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ রফিকুল হাসান।
তিনি বলেন- ‘পবিত্র কুরআন মজিদ তেলাওয়াতে আমাদের যথেস্ট গাফিলতি রয়েছে। অনেকের শুদ্ধ তেলাওয়াত নেই, আবার অনেকে সপ্তাহ, মাস, এমনকি বছরেও কুরআন তেলাওয়াত করিনা। তো, এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থী এবং যারা দেখছেন/শোনছেন সকলকেই উদ্ধুদ্ধ করবে আশা করি”

প্রধান বক্তা ছিলেন- জনাব দিল মোহাম্মদ।
উদ্বোধক ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন ভান্ডারী। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মোঃ আবুল কালাম ও মোহাম্মদ সেলিম উদ্দিন, দাতা সদস্য ডাক্তার আহমদ কবির, কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ, সদস্য তোফাজ্জল হোসেন বাচ্চু ও কাজী মোঃ সোহেল প্রমুখ।
সভাশেষে বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কার তুলে দেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি