1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ৫০০ বোতল ফেন্সিডিলসহ আটক ২ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে ৫০০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৩৩৪ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিলসহ চিহিৃত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো: উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে খায়রুল ইসলাম (২৫) ও একই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে ইমাম হোসেন বাবু (২২)।

তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার এসআই পীযুষ কান্তি দাস বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সোমবার গভীর রাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামের তালগাছ তলা নামক স্থান থেকে এলাকার চিহিৃত দুই মাদক ব্যবসায়ীকে ৫০০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে থানায় মাদকের একাধিক মামলা রয়েছে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net