1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি; ড. আবু জাফর খান সহ-সভাপতি পদে নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি; ড. আবু জাফর খান সহ-সভাপতি পদে নির্বাচিত

আবু সুফিয়ান রাসেল।।
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৪৪৩ বার

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নির্বাচন -২০২২ এ সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. আবু জাফর খান। তিনি কুমিল্লা নোয়াখালী অঞ্চলের চারজন প্রতিদ্বন্দ্বীর মাঝে ৩ হাজার ৯৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বাকী তিনজন প্রার্থী প্রফেসর মো. সাহেদুল কবির ৩ হাজার ৫২৪ ভোট, মো. মিজানুর রহমান ৩ হাজার ৪০৩ ভোট ও মো. জাকির হোসেন শিকদার ৫১৩ ভোট পেয়েছেন। প্রফেসর ড. আবু জাফর খান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছেনন।

নির্বাচনের ফলাফলের তথ্য নিশ্চিত করেছেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহজাহান। মোহাম্মদ শাহজাহান বলেন, নির্বাচন কমিশন থেকে আমরা প্রাথমিক ভাবে লিখিত এ ফলাফল পেয়েছি। অধ্যক্ষ স্যারের বিজয়ে ভিক্টোরিয়া কলেজ পরিবার আনন্দিত।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, সারাদেশের শিক্ষা ক্যাডারদের অভিবাদন। বিসিএস সাধারণ শিক্ষা পরিবারের সকল সদস্যের প্রতি অশেষ কৃতজ্ঞতা। পেশাগতভাবে যৌক্তিক সকল দাবীতে আমরা এক হয়ে কাজ করবো। শিক্ষা ক্যাডারদের অধিকার আদায়ে স্বোচ্ছার থাকবো সবাই। সবার দোয়া চাই।

প্রসঙ্গত, প্রফেসর ড. আবু জাফর খান ১৯৬৬ সালের ৩১ অক্টোবর চাঁদপুর জেলার উত্তর মতলবের ঠাকুরচর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৩ সালে ১১তম বিবিএস এর মাধ্যে শিক্ষা ক্যাডারে যুক্ত হন। ২০০১ এক সালে ভিক্টোরিয়া কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক পদে যোগদান করেন। ২০১৬ সালে অধ্যাপক হিসাবে পদোন্নতি লাভ করেন। পূর্বে তিনি গণিত বিভাগের প্রধান ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের ৮ আগস্ট থেকে একই কলেজের অধ্যক্ষ হিসাবে পদোন্নতি লাভ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net