1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় স্কুল শিক্ষার্থীদের মধ্যে পোশাক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

ভোলায় স্কুল শিক্ষার্থীদের মধ্যে পোশাক বিতরণ

মনিরুজ্জামান,
  • আপডেট টাইম : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৪২৮ বার

ভোলার বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। বুধবার (২৩-৩-২২) সকালে বোরহানউদ্দিন পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম ব্যক্তিগত অর্থায়নে ওই প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক ১০০ শিক্ষার্থীর মাঝে এ পোশাক বিতরণ করেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা বেগমের সভাপতিত্বে বিতরণ কার্যক্রম শুরু হয়। সভায় প্রধান অতিথি পৌর মেয়র ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন,বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে।

লেখাপড়ার গুণগত মান নিশ্চিত করার জন্য তিনি শিক্ষকদেরকে আহ্বান জানান। অর্থের অভাবে কোন শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম যেন বন্ধ না হয়,সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ সগীর হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) তহমিনা বেগম, কাউন্সিলর মোঃ হারুনুর রশিদ, মোঃ সেলিম রেজা প্রমুখ।উল্লেখ্য ২০১২ সাল থেকে প্রতিষ্ঠানটির চাহিদা মোতাবেক ক্রমবর্ধমান হারে নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করে যাচ্ছেন পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net