ঢাকা   ০১:২৭:০৪ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

ভোলায় ২কেজি গাজাঁ সহ গ্রেফতার ১

মনিরুজ্জামান,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৪০৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ভোলার বোরহানউদ্দিনে স্থানীয় থানা পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ শরীফ নামক যুবককে আটক করেছে।রবিবার রাতে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের আটককৃত যুবকের বাসায় অভিযান চালানো হয়।
বোরহানউদ্দিন থানার উপ পরিদর্শক ( এসআই) ফখরুল হাসান লিমন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পায়, পক্ষিয়া ইউনিয়নে একটি গাঁজার চালান ঢুকছে। এমন সংবাদে ২০ মার্চ রাতে অফিসার্স ইনচার্জ এর পরিকল্পনায় তিনি সহ একটি টিম ওই স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই টিম পক্ষিয়া ইউনিয়নের ০৮নং ওয়ার্ডস্থ জনৈক মোঃ শরিফ এর বসত ঘরের মধ্যে থেকে ২ কেজি গাঁজা সহ আসামী মোঃ শরিফ কে গ্রেফতার করেন।

বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ মোঃ শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি। অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য,১৭ মার্চ টবগী ইউনিয়নের মুলাই পত্তন ও কাচিয়া ইউনিয়নের চকডোস এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৪৩৪ পিচ ইয়াবাসহ নিজাম ও সিরাজ মাতাব্বর ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি