1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাদক ও চুরির মামলার আসামী মোগলটুলী আবাদ গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১৫ রমযানের মধ্যে সকল শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে -ড. ইকবাল হোসাইন ভূইয়া  ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা চন্দনাইশে মালিককে গুলি করে হত্যা, ৩টি গরু লুট বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী সাটুরিয়ায় শিমুলিয়ার নববিবাহিতা শম্পা সূত্রধরের রহস্যজনক মৃত্যু, হত্যা অভিযোগ পরিবারের হাতিয়ায় সংসদ সদস্য হান্নান মাসুদের গাড়িবহরে হামলা, অবরুদ্ধসহ আহত ১০ বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন ঈদগাঁওয়ে মাদক সরঞ্জামসহ জিয়াবুল গ্রেফতার ঈদগাঁওয়ে সাড়ে ৬ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাউল সৈয়দপুরে শহর জামায়াতের আমীর অসুস্থ দোয়ার আবেদন

মাদক ও চুরির মামলার আসামী মোগলটুলী আবাদ গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৪৪ বার

মাদক ও চুরি একাধিক মামলার আসামী মোঃ আবাদ আলী ( ৩৮) কে গত রোববার রাতে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আবাদ কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার মৃত দুদু মিয়ার ছেলে।

সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।

পুলিশসূত্রে জানা যায়, ২০১৮ সালে মাদক ও ২০০৭ চুরির ঘটনায় আবাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়।

স্থানীয়রা জানান, মোগলটুলী ও গাংচর এলাকায় চুরি, মাদক,চাঁদাবাজিসহ এমন কোন অপরাধ নেই যা আবাদ করতো না। নতুন বাড়ী তৈরী করতে গেলে আবাদ তার সাঙ্গপাঙ্গরা মিলে চাঁদা দাবী করতো।

কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, শুধু চুরি বা মাদক নয়, গত বছর নানুয়ার দীঘিরপাড়ে পূজামণ্ডপে সহিংসতার ঘটনায় ভিডিও ফুটেজে আবাদের সম্পৃকতা পাওয়া গেছে। সোমবার বিকেলে গ্রেফতার আবাদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net