1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কর্ণফুলী ও হালদা নদী দিয়ে প্রতিদিন ব্যাপক হারে চলছে কাঠ পাচার- নিরব সংশ্লিষ্টরা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

কর্ণফুলী ও হালদা নদী দিয়ে প্রতিদিন ব্যাপক হারে চলছে কাঠ পাচার- নিরব সংশ্লিষ্টরা

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৩৮৮ বার

কর্ণফুলী নদী ও হালদা নদী দিয়ে প্রতিদিন ব্যাপক হারে চলছে কাঠ পাচার। কর্ণফুলী নদী ও হালদা নদীর তীরে গড়ে উঠা করাত কলে পাচার করা কাঠ স্তুপ করে রেখে সাইজ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পাচার করছে অবাধে। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের খেলার ঘাট, লাম্বুর হাট, নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরী হাট, কচুখাইন এলাকায় কর্ণফুলী নদীর তীরে রয়েছে ২০টির অধিক করাত কল, কর্ণফুলী নদীর সাথে সংযুক্ত হারধা নদীর তীরে নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গনিমিয়ার ঘাট, উরকিরচর ইউনিয়নের মদুনাঘাট এলাকায় রয়েছে আরো দশটি করাত কল । প্রতিদিন পার্বত্য জেলার রাঙ্গামাটি জেলার কাউখালী, করইছড়ি,কাপ্তাই, রাজস্থলী, রাউজান, রাঙ্গুনিয়া, বোয়াল খালী পাহাড়ী এলাকা থেকে বিপুর পরিমান বৃক্ষ নিধন করে কর্ণফুলী নদী দিয়ে বাশের চালার সাথে বেধে ও যান্ত্রিক নৌযানে করে কাঠ পাচার করছে অবৈধ কাঠ ব্যবসায়ীরা।

কর্ণফুলী নদী দিয়ে পাচার করা কাঠের মধ্যে পার্বত্য জেলার সংরক্ষিত এলাকার বনের বৃক্ষ নিধন করা কাঠ পাচার হয় বেশী।নদী পথে ও সড়ক পথে প্রতিদিন বিপুল পরিমান কাঠ অবৈধভাবে পাচার করা হলেও সংশ্লিষ্টরা নিরব। রাউজানের করাত কল গুলো গিলে খাচ্ছে সংরক্ষিত বন এলাকার নিধন করা কাঠ। বনবিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগা দিয়ে অবৈধ ভাবে কাঠ পাচার ও করাত কলে স্তুপ করে রাখা কাঠ সাইজ করে পাচার করার হিড়িক পড়ছে।এব্যাপারে চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতি রেঞ্জ অফিসার খসরুল আমিনের কাছে ফোন করে জানতে চাইলে তিনি বলেন, রাউজানে লাইসেন্স ধারী করত কল রয়েছে ৩১ টি। লাইসেন্স বিহিন অবৈধ করাত কল কয়টি রয়েছে তা আমার জানা নেই। কর্ণফুলী নদী দিয়ে কাঠ পাচারের বিষয়টি দেখার দায়িত্ব চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের আওয়াতাধিন রাঙ্গুনিয়া রেঞ্জ সহ কয়েকটি বিট অফিস, সর্তা খাল দিয়ে কাঠ পাচারের বিষয়টি দেখার দায়িত্ব সর্তা ফরেষ্ট বিটের। আমার আওতাধিন এলাকায় লাইসেন্স বিহিন অবৈধ করাত কল রয়েছে ঐ করত কলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net