1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইউপি চেয়ারম্যানকে হত্যাচেষ্টা, অস্ত্রসহ যুবক আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ইউপি চেয়ারম্যানকে হত্যাচেষ্টা, অস্ত্রসহ যুবক আটক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৩৩০ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে মুন্সীরহাট ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজ আলমকে হত্যার চেষ্টার ঘটনায় অস্ত্রসহ শাখাওয়াত হোসেন রিয়াজ (২১) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। রিয়াজ একই ইউনিয়নের বিষবাগ গ্রামের জাফর আহমেদের ছেলে।

এ ঘটনায় চেয়ারম্যান নিজে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গতকাল সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।

এ বিষয়ে চেয়ারম্যান মাহফুজ আলম বলেন, ‘রিয়াজ এলাকার চিহ্নিত সন্ত্রাসী। গত রোববার দুপুরে সে মুন্সীরহাট বাজারে এক নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ওই নারী ইউপি কার্যালয়ে এসে আমার কাছে নালিশ করলে আমি রিয়াজের বাবা জাফর আহমেদকে ডেকে এনে রিয়াজকে শাসানোর জন্য বলি। এতে সে ক্ষুব্ধ হয়ে দুপুর বেলায় আমার অনুপস্থিতে ইউপি কার্যালয়ে এসে ভাঙচুর চালায়। খবর পেয়ে কার্যালয়ে ছুটে গেলে সে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পায়। সোমবার ভোর রাতে রিয়াজ ও অজ্ঞাতনামা আরও ৩-৪ জন ব্যক্তি আমার বাড়ির ভেতরে প্রবেশ করলে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে। এ সময় সে কোমর থেকে পিস্তল বের করে আমাকে গুলি করে হত্যার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয়রা অস্ত্রসহ রিয়াজকে পুলিশের কাছে সোপর্দ করে।’

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিয়াজকে পুলিশ হেফাজতে নেয়। এ সময় ৫ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়। চেয়ারম্যানকে হত্যাচেষ্টার অভিযোগে রিয়াজকে প্রধান আসামী ও অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে তিনি বাদী হয়ে থানায় মামলা করেন’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net