1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসলামী রাষ্ট্র গঠনে নবীন আলেমদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে : ওবাইদুর রহমান খান নদভী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

ইসলামী রাষ্ট্র গঠনে নবীন আলেমদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে : ওবাইদুর রহমান খান নদভী

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ৪৪১ বার

দৈনিক ইনকিলাব সহকারি সম্পাদক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা ওবায়দুর রহমান খান নদভী চট্টগ্রামে আজ নবীন আলেম এইচএসসি ও আলিম সংবর্ধিতদের জন্য দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করেছেন।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা (পূর্ব) শাখার উদ্যোগে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংগঠনটির শাখা সভাপতি মুহাম্মদ মারুফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় ‘খেলাফত পতনের শত বছরে মুসলিম উম্মাহর করণীয়’ শীর্ষক “সেমিনার ও নবীন আলেম, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা ওবায়দুর রহমান খান নদভী তাঁর বক্তব্যে নবীন আলেম এইচএসসি ও আলিম সংবর্ধিতদের জন্য দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ’ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক নুরুল বশর আজিজি, বিশেষ বক্তা ছিলেন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মাদরাসা বিষয়ক সম্পাদক মিশকাতুল ইসলাম, কাজী আবরার হানিফ মারুফ।

এতে আরো উপস্থিত ছিলেন- মাওলানা আব্দুল হামিদ, মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ চাটগামী, মাওলানা ইউনুছ, যুবনেতা মুহাম্মদ তাওহীদুল ইসলাম, মাওলানা ওমর ফারুক জিরভী, মাওলানা আবুল কালাম, মাওলানা আবু তৈয়ব, মাওলানা আব্দুর রাজ্জাক রহমানী, মাওলানা জহির নূরী, শরীফুল ইসলাম আজিজী, মোঃ বখতিয়ার উদ্দীন প্রমূখ। এছাড়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পূর্ব শাখার নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট থানা, ও ইউনিয়ন দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net