1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসলাম, নামাজ ও কুরআন নিয়ে কটুক্তি করায় সৈয়দ গোলাম মঈন উদ্দিন টিপু গ্রেফতার মো.আনোয়ারুল আজিম - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

ইসলাম, নামাজ ও কুরআন নিয়ে কটুক্তি করায় সৈয়দ গোলাম মঈন উদ্দিন টিপু গ্রেফতার মো.আনোয়ারুল আজিম

কুমিল্লা (নাঙ্গলকোট) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৪৯৫ বার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের হিয়াজোড়া গ্রামের কথিত পীর সৈয়দ গোলাম মঈন উদ্দিন টিপু মুসলমানদের শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ও নামাজ, কোরআন নিয়ে কটুক্তি করা নাঙ্গলকোট ডিগ্রী কলেজ মসজিদের খতিব মাওঃ আব্দুল কাদের জসিম বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করলে
২০শে মার্চ (রবিবার)রাতে কথিত পীর হাফেজ ক্বারী সৈয়দ গোলাম মঈন উদ্দিন টিপুকে গ্রেফতার করে নাঙ্গলকোট থানা পুলিশ।

যানাযায়; বিভিন্ন সময় ধরে নাঙ্গলকোটের বিভিন্ন জায়গায় গোলাম মঈন উদ্দিন টিপু ইসলাম,নামাজ ও কোরআন, মোল্লা-মুন্সীদের নিয়ে বিভিন্ন সময় কটুক্তি করে আসছে তার ধারাবাহিকতায় গত কয়েকদিন আগে নামাজ নিয়ে কটুক্তি করা একটি ভিডিও বর্তমান.টিভি থেকে প্রচার করলে সারাদেশে তা ছড়িয়ে পড়ে সাধারন জনতা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদ শুরু করে।

নাঙ্গলকোট কলেজ মসজিদের ইমাম মাওঃ আব্দুল কাদের জসিম বাদী হয়ে থানায় অভিযোগ করলে নাঙ্গলকোট থানা অভিযোগটি আমলে নিয়ে গোলাম মঈন উদ্দিন টিপূকে গ্রেপ্তার করে ২১শে মার্চ(সোমবার) সকালে কুমিল্লা জেলহাজতে প্রেরণ করে।

অভিযোগকারী মাওলানা আব্দুল কাদের জসিম বলেন; কথিত ভণ্ড পীর সৈয়দ গোলাম মঈন উদ্দিন টিপু কিছুদিন আগেও তার ভাইয়ের মৃত্যুর পর কবরের সামনে দাঁড়িয়ে ঢোল-তবলা, বাঁশি বাজিয়ে নেচে-গেয়ে কবরস্থ করেন এবং বিভিন্ন সময়ে নামাজ-রোজা কোরআন ও মোল্লা,মুন্সীদের নিয়ে কটূক্তি করেন আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো সঠিক তদন্তের মাধ্যমে তাকে যেন শাস্তির ব্যবস্থা করা হয় এবং আর কেউ যেন এভাবে ইসলাম নিয়ে কোনো প্রকার কটুক্তি করতে না পারে সেদিকে সজাগ থাকার আহ্বান জানান।

নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন বলেন; এ বিষয়টি অবগত হয়েছি অভিযোগ পাওয়ার সাথে সাথে তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net