1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় বাসের ধাক্কায় প্রাণ গেল এক দম্পতির - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা

কুমিল্লায় বাসের ধাক্কায় প্রাণ গেল এক দম্পতির

মোঃ আনোয়ারুল আজিম, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২৭৮ বার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে কুমিল্লা সদর উপজেলার কোটবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কুমিল্লার দাউদকান্দি উপজেলার কুশিয়ারা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মোঃনাছির উদ্দিন (৫২) ও তার স্ত্রী শরিফা আক্তার (৪৫)।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর এতথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বিকেল সোয়া ৫টার দিকে মোটরসাইকেলযোগে (কুমিল্লা-হ ১৮-০৯২৪) কুমিল্লা থেকে বাড়ি যাচ্ছিলেন ওই দম্পতি। পথে মহাসড়কের আদর্শ সদর উপজেলার কোটবাড়ি এলাকায় পৌঁছালে একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে স্বামী-স্ত্রী দুজনই সড়কে ছিটকে পড়েন। এসময় অপর একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net