1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়িতে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

খাগড়াছড়িতে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

আলমগীর হোসেন,খাগড়াছড়িঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৩২২ বার

খাগড়াছড়িতে অভিযান চালিয়ে বিদেশী পিস্তলসহ স্বপন চাকমা (৪০) কে আটক করেছে সেনা বাহিনী।

বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৩০ বীর খাগড়াছড়ি সদর জোনের ক্যাপ্টেন রাফিদ-ই-মাওলা সাকিব এর নেতৃত্বে সেনা বাহিনীর টহল দল পানছড়ি সড়কের গিরিফুল এলাকা থেকে তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে বিদেশী তৈরী ১টি পিস্তল, ৩ রাউন্ড বুলেট, ১টি ম্যাগাজিন, নেশা জাতীয় ঔষধ ও আদায়কৃত চাঁদার ৩৭৫ টাকা উদ্ধা করা হয়। সে খাগড়াছড়ি জেলা সদরের সাত ভাইয়াপাড়া এলাকার সন্তুুষ বিকাশ চাকমার ছেলে বলে জানা গেছে।

খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে: কর্ণেল সাইফুল ইসলাম সুমন পিএসসি বলেন, খাগড়াছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় কোন ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজদের স্থান নেই। পাহাড়কে নিরাপদ রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বন্ধপরিকর।

এ অঞ্চলের মানুষ যাতে নিরাপদ ও শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারে সে লক্ষ্যে খাগড়াছড়ি সেনা জোনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অস্ত্রসহ স্বপন চাকমা (৪০) কে আটকের সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার এসআই আবু হানিফ ও মো: সালেহ উদ্দিন জানান, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে তাকে আটক করা হয়। আটক সন্ত্রাসীর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
এদিকে, পাহাড়ের বর্তমান সময়ে চাঁদাবাজী ও অস্ত্রের ঝনঝনানি বন্ধে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবী জানিয়েছে স্থানীয় সচেতনমহল। এ ধরনের অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকলে পার্বত্য চট্টগ্রাম নিরাপদ হবে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net