1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করব: ফখরুল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করব: ফখরুল

সাভার প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩৬৪ বার

মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ৫১ বছর আগে যেমন দেশ স্বাধীন করা হয়েছিল, তেমনই আবারও গণতন্ত্র ও খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নেয়ার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন ফখরুল ইসলাম আলমগীর । এসময় সাথে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, হাবিবুন নবী খান সোহেলসহ সিনিয়র নেতৃবৃন্দ।

মির্জা ফখরুল বলেন,স্বাধীনতার ৫১ বছর পর আমরা যখন শহীদদের শ্রদ্ধা জানাচ্ছি, সেই সঙ্গে শপথ নিয়েছি, ৫০ বছর আগে আমরা যেমন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিলাম, আবারও আমরা তেমন গণতন্ত্রকে মুক্ত করব, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব।

‘এই দেশের মানুষকে সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। জনগণের রাষ্ট্র আমরা তৈরি করব এবং সেই রাষ্ট্র হবে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্র হবে মুক্ত রাষ্ট্র।’

বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, ‘আজকে আমরা যখন এই দেশের স্বাধীনতা দিবস পালন করছি, সুবর্ণজয়ন্তী পালন করছি সেই সময় বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে। যে লক্ষ্য, আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্ন নিয়ে আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই স্বপ্ন ও আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে।

‘আজকে এই ৫০ বছর পর আমাদের জনগণের ভোটের অধিকার নেই, তাদের স্বাধীনতা নেই, সংগঠনের অধিকার নেই। বাংলাদেশ সম্পূর্ণভাবে একটা কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী শাসনের কবলে পড়েছে।’

ফখরুল আরও বলেন,খালেদা জিয়া কারারুদ্ধ হয়ে আছেন মিথ্যা মামলায়। তারেক রহমান মিথ্যা মামলায় নির্বাসিত। ৩৫ লাখ গণতন্ত্রকামী নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে, ১২০০ নেতা-কর্মী গুম হয়েছেন, সহস্রাধিক নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net