1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জামিনে এসে বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী?

জামিনে এসে বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৭৫ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে তানজিনা আক্তার রুবি হত্যা মামলার অন্যতম আসামী উপজেলার মুন্সীরহাটের পেঁছাইমুড়ি গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে চিহিৃত মাদক ব্যবসায়ী হিরণ মিয়া জামিনে মুক্তি পেয়ে ভিকটিমের পরিবারকে ক্ষতিসাধনসহ প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে নিহত রুবির পিতা ইব্রাহীম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, রুবি হত্যা মামলার অন্যতম আসামী হিরণ জামিনে এসে গত ডিসেম্বরে আমার বাড়ীঘর ভাংচুরসহ পরিবারের লোকজনের উপর হামলা চালিয়েছে। হামলার ঘটনায় আমার স্ত্রী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় আমি আদালতে একটি মামলা দায়ের করি। তারপর থেকে এখনও হিরণ এবং ওই মামলার অন্য আসামী এবং তাদের পরিবারের লোকজন আমাকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে হুমকি-ধমকি দিয়ে আসছে। আমার ছোট মেয়ে মাদরাসায় যাতায়াতকালে হিরণ ও তার সহযোগিরা তাকে ডিস্টার্ব করে। মাদরাসায় যাওয়ার পথে তাকে কল করতে বলে কাগজে মোবাইল নম্বর লিখে ছুড়ে মারে এবং তার ক্ষতিসাধন করবে মর্মে নানা হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। মাদরাসা পরিচালনা কমিটি সভাপতি মফিজুর রহমান ও অধ্যক্ষ মাওলানা আবু নোমান সাহেবকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছি। যে কোনো মুহুর্তে সে আমার পরিবারের ক্ষতিসাধন করতে পারে। এছাড়া আমার বড় মেয়ে রুবি হত্যার রহস্য এখনো উদঘাটিত হয়নি। এ বিষয়ে আমি উপজেলা প্রশাসনসহ পুলিশ প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছি।

পেঁছাইমুড়ি গ্রামের মফিজুর রহমান, সেলিম, মাহবুবুল হক সর্দারসহ অনেকেই জানান, রুবি হত্যা মামলার আসামী হিরণ জামিনে এসে রুবির পরিবারের উপর হামলা চালিয়ে তাদেরকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি-ধমকি দিচ্ছে। গ্রামবাসীকেও তারা হুমকি দিচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে রুবি আত্মহত্যা প্ররোচনা মামলার তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এসআই উগ্যজাই মারমা বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদনে কীটনাশকের আলামত পাওয়া গেছে। মামলাটির চার্জশীট এ মাসেই আদালতে দাখিল করা হবে। জামিনপ্রাপ্ত আসামী হিরণ কর্তৃক রুবির পরিবারের উপর হামলার ঘটনায় আদালতে আরেকটি মামলা করেছে ভুক্তভোগির পরিবার। ওই মামলার প্রতিবেদনও শীঘ্রই আদালতে দাখিল করা হবে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net