ঢাকা   ০৬:৫৩:৫২ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

‘বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা আহ্বায়ক কমিটি কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন’

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৩৯৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গতকাল ২৬ মার্চ ২০২২ বিকেল ৩টায় টিলাগড়, সিলেটে বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা আহ্বায়ক কমিটি কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক গীতিকবি উত্তম কুমার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কাউন্সিলর নাজনীন আকতার কণা। বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব গল্পকার শহিদুল ইসলাম লিটন’র সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী মা সারদা সংঘের সম্পাদক গল্পকার বিনতা দেবী, বঙ্গবন্ধু লেখক পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব গীতিকার শাহ মো. আলমগীর ও সাংবাদিক মো. গোলাম কিবরিয়া। প্রধান আলোচক ছিলেন প্রাবন্ধিক জ্যোতির্ময় দাশ যীশু। বক্তব্য ও লেখা পাঠে অংশ গ্রহণ করেন কবি ইসমত আরা খান মুক্তা, কবি জয়নাল আবেদীন বেগ, কবি মুছাদ্দিকা চৌধুরী প্রমুখ। কবিতা আবৃত্তি করেন তুলসী দেবী ও সিক্তা দেবী কলি। গান পরিবেশন করেন কণ্ঠ শিল্পী বাহা উদ্দিন বাহার।

প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী বলেছেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর বাঙালিরা অস্ত্র ধরে যুদ্ধ করেছিলেন বলেই দেশ স্বাধীন হয়েছিল আর আমরা প্রত্যেকে নিজ নিজ সেক্টর থেকে আজ স্বাধীনতার সুফল ভোগ করছি। দেশ আজ অনেক এগিয়েছে। সাহিত্য সংস্কৃতিও বিকশিত হয়েছে। এর সবই হয়েছে স্বাধীনতার জন্য। সুতরাং স্বাধীনতাকে ধরে রাখতে হবে। কারণ স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরও কঠিন’।অনুষ্ঠানের শুরুতে ত্রিশ লক্ষ শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সম্পাদিত ‘মুক্তি’ নামের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সংখ্যার মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি