1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বৃটিশ ডেপুটি হাইকমিশনার সাঁওতালদের অধ্যুষিত এলাকা পরিদর্শন ও মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী 

বৃটিশ ডেপুটি হাইকমিশনার সাঁওতালদের অধ্যুষিত এলাকা পরিদর্শন ও মতবিনিময়

আনোয়ার হোসেন শামীম ,গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২২৫ বার

ঢাকায় নিযুক্ত বৃটিশ ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ও কাটাবাড়ী ইউনিয়নের সাঁওতালসহ জাতিগত সংখ্যালঘু জাতিগোষ্ঠী অধ্যুষিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। মঙ্গলবার (২২ মার্চ) গোবিন্দগঞ্জ বাগদাবাজার সংলগ্ন অবলম্বন অফিসে বৃটিশ ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল সাঁওতালসহ জাতিগত সংখ্যালঘু জাতিগোষ্ঠী নিয়ে বৈঠক করেন।

উপস্থিত ছিলেন টম বার্গ, প্রধানন, গভর্নেন্স অ্যান্ড পলিটিক্যাল টিম, ম্যাট কার্টার, সিনিয়র গভর্নেন্স অ্যাডভাইজার, গভর্নেন্স অ্যান্ড পলিটিক্যাল টিম, বৃটিশ হাইকমিশনের ডয়িন অ্যাডেল-শিয়ানবোলা, দ্বিতীয় সচিব, রাজনৈতিক, তাহেরা জাবীন, সামাজিক উন্নয়ন উপদেষ্টা, গভর্নেন্স অ্যান্ড পলিটিক্যাল টিম, বিশ্বজিৎ দেব, প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যাডভাইজার, গভর্নেন্স অ্যান্ড পলিটিক্যাল টিম, আফরোজা চৌধুরী মিমি, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, আহসান সাজিদ, চ্যাম্পিয়ন অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজার।

এছাড়াও গোবিন্দগঞ্জের আদমপুর মিশনে স্থানীয় সিভিল সোসাইটির প্রতিনিধিরদের সাথে একটি সংক্ষিপ্ত আলোচনা করেন। আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু ও সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে বৃটিশ হাইকমিশনের টিমকে স্বাগত জানান। সে সময় সাঁওতালদের অধিকার রক্ষায় স্থানীয় সিভিল সোসাইটির বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত হন।

মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইড’র সহযোগিতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা অবলম্বন সাঁওতালদের অধিকার ও জীবনযাত্রা মান উন্নয়নের জন্য “ড্রাইভ টুওয়ার্ড ইমপাওয়ার এথনিক পিপলস” প্রকল্প বাস্তবায়ন করেছে।

অবলম্বনের সভাপতি সাদেকুল ইসলাম ও নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী। অবলম্বন অফিসে গাইবান্ধার উন্নয়নে, জাতিগত সংখ্যালঘুদের ক্ষমতায়ন: চ্যালেঞ্জ ও সুযোগ বিষয়ক সংক্ষিপ্ত আলোচনায় সাঁওতাল জনগোষ্ঠী অধিকার ও জীবনমান উন্নয়নে কি কি পদক্ষেপ নেয়া হয়েছে এবং ভবিষ্যতে কি ধরণের পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে কামদিয়া ইউনিয়নের চাংগুড়া গ্রামে সাঁওতাল নারীদের দল পরিদর্শন করেন। এ সময় সাঁওতাল নারীরা তাদের ঐতিহ্যবাহী নাচ ও গানের মাধ্যমে অতিথিদেরকে অভ্যর্থনা জানান। এ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন আয়মূলক কর্মকান্ড পরিদর্শন করেন এবং মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net