1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মঞ্চ মাতালেন কন্ঠ শিল্পী নোবেল ও তামান্না প্রমি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মঞ্চ মাতালেন কন্ঠ শিল্পী নোবেল ও তামান্না প্রমি

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৫৭৯ বার

মাগুরার শ্রীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতালেন দেশের খ্যাতনামা কণ্ঠশিল্পী নোবেল ও তামান্না প্রমি।
শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ শনিবার রাতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি লিউজা-উল-জান্নাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিতি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ও মাগুরা লেডিস ক্লাবের সভাপতি ড.অধ্যাপক নাসরিন আক্তার।

সহকারী অধ্যাপক শিশির শিকদারের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায়, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, মহিলা ভাইসচেয়ারম্যান মোছাঃ নারগিস সুলতানা , মাগুরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রিজাউল ইসলাম, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ ফজলুর রহমান, মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা, মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাহিদসহ শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিভিন্ন এলাকা থেকে শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আসা দর্শক শ্রোতাগণ গভীর রাত জেগে জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net