1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় মাদ্রাসা কমিটি গঠনকে কেন্দ্র করে হামলা -রাতের আঁধারে বাড়িঘর ভাংচুর - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

মাগুরায় মাদ্রাসা কমিটি গঠনকে কেন্দ্র করে হামলা -রাতের আঁধারে বাড়িঘর ভাংচুর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩৮৬ বার

মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুর হাতেম আলী দাখিল মাদ্রাসা কমিটি গঠনকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান মেম্বার সমর্থকদের মধ্যে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১২ টা থেকে হামলা ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজকরায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

রোববার সকালে সরেজমিনে গিয়ে জানা গেছে, তখলপুর হাতেম আলী দাখিল মাদ্রাসা কমিটি গঠনকে কেদ্র করে ডাকা মিটিংয়ের একপর্যায়ে অভিভাবকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। সেখানে সাবেক মেম্বার কাজী আবদুর রউফের সমর্থকেরা বর্তমান মেম্বার মকবুল হোসেন বিশ্বাস সমর্থিত অভিভাবকদের হুমকি-ধামকি দেয়। এ খবর জানাজানি হলে মকবুলের সমর্থকরা রাত সাড়ে ১১ টার দিকে তখলপুর ফুলতলা বাজার থেকে রউফকে মারধর করে। এরই জের ধরে রউফের সমর্থকরা রাত সাড়ে ১২ টা থেকে ভোর পর্যন্ত মকবুল মেম্বারের সমর্থক মিজানুর রহমান, আক্কাস শেখ, তৈয়বুর রহমান (নঈম), লাভলু বিশ্বাস, ওলিয়ার মন্ডল, বাবলু, ওসমান, শুকুর বিশ্বাস, মোলাম বিশ্বাস, নিজাম, ইসরাইল শেখের বাড়িসহ কমপক্ষে ২৫টি বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিহ হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করলেও বিছিন্নভাবে হামলা ও ভাংচুর চলেছে ০৬ মার্চ রবিবার সকাল সাড় ৯ টার দিক মকবুলের সমর্থক শরীফ ও বিকেলে শামীমমের উপর অতর্কিত হামলা করে গুরুতর আহত করে। আহতরা বিভিন্ন হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শুকদেব রায় আমাদের প্রতিনিধিকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন এনেছে।
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কোন পক্ষই এখন পর্যন্ত মামলা কোনো করেনি বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net