1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মিঠাপুকুরে দেড় কোটি টাকা মূল্যের কোকেন মাদক উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী 

মিঠাপুকুরে দেড় কোটি টাকা মূল্যের কোকেন মাদক উদ্ধার

খন্দকার রাকিবুল ইসলাম,স্টাফ রিপোর্টার,রংপুর অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৩৩৪ বার

রংপুরের মিঠাপুকুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ দেড় কোটি টাকা মূল্যের পাউডার মাদকদ্রব্য উদ্ধার করে।পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাব উদ্ধারকৃত পাউডার কোকেন বলে চিহ্নিত করেছে

রবিবার (২৭ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা গোয়েন্দা শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ।

কোকেনসহ গ্রেফতার মাদক চোরাকারবারি শামসুজ্জামান ওরফে ছামছুর (৪৮) বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা ও একটি চাঁদাবাজিসহ মোট আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৪ মার্চ) রংপুরের মিঠাপুকুরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) । এসময় খোড়াগাছ ইউনিয়নের রুকনি মাজার মোড়ে তিনটি ছোট পলিব্যাগে সন্দেহজনক নেশাজাতীয় ৪৫ গ্রাম সাদা পাউডারসদৃশ বস্তু ও ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি শামসুজ্জামান ওরফে ছামছুকে আটক করা হয়। পরে উদ্ধার হওয়া পাউডারের রাসায়নিক পরীক্ষার জন্য রাজশাহীতে সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদনে উদ্ধার হওয়া পাউডারগুলো মাদকদ্রব্য কোকেন বলে জানানো হয়।

রংপুর জেলা গোয়েন্দা শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম পলাশ জানান , বাংলাদেশে কোকেন খুবই ব্যয়বহুল একটি মাদক। প্রতি গ্রাম কোকেন ১ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়। সেই হিসেবে উদ্ধার হওয়া কোকেনের মূল্য প্রায় দেড় কোটি টাকা।তিনি আরও বলেন, যতদূর জানা যায় রংপুরসহ উত্তরাঞ্চলে এটাই প্রথম পুলিশ কর্তৃক কোকেন উদ্ধারের ঘটনা। এর উৎস ও প্রবাহ সম্পর্কে জানতে গুরুত্বসহকারে তদন্ত করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net