1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে এক জঙ্গীর সাড়ে ২৬ বছরের কারাদন্ড - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

লালমনিরহাটে এক জঙ্গীর সাড়ে ২৬ বছরের কারাদন্ড

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩৭৯ বার

লালমনিরহাটে তালিম প্রধান (২৭) নামে এক জঙ্গীর পৃথক ৪টি ধারার অপরাধে মোট সাড়ে ২৬ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেছেন বিজ্ঞ আদালত।
বুধবার ২৩ মার্চ দুপুরে এ রায় প্রদান করেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমান।

সাজাপ্রাপ্ত জঙ্গী তালিম প্রধান পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে। লালমনিরহাট পুলিশের কোট পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গত ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর জঙ্গী ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকার দায়ে তালিম প্রধান ও আব্দুস সবুরের বিরুদ্ধে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং১৩। মামলাটি প্রথম তদন্ত করেন পাটগ্রাম থানার তৎকালিন উপ পরিদর্শক (এসআই) আজমীর হোসেন। দ্বিতীয় তদন্তকারী অফিসার হিসেবে গত ২০১৯ সালের ৩০ জুন আদালতে আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন রংপুর র‍্যাব ১৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ন ম ইমরান খান। অভিযোগ পত্রের ২ আসামীই গ্রেফতার থাকলেও আব্দুস সবুর জামিনে ছিলেন। আলোচিত এ মামলায় দীর্ঘ শুনানী শেষে বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমান অভিযুক্ত তালিম প্রধানের উপস্থিতিতে রায় ঘোষনা করেন।

রায়ে অভিযুক্ত তালিম প্রধানকে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৬(২) ই ধারায় ১৪ বছর, একই আইনের ৮ ধারায় ৬ মাস, ৯ ধারায় ৭ বছর ও ১৩ ধারায় ৫ বছর। সব মিলে ২৬ বছর ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত। এ রায়ে সবগুলো সাজা একই সঙ্গে কার্যকর হবে। আসামীর হাজবাস কালিন সময় সাজা থেকে বাদ যাবে। এ মামলায় জামিনে থাকা অপর আসামী আব্দুস সবুরকে মামলা থেকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net