1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে জাটকা সংরক্ষণ সপ্তাহ '২২ উপলক্ষে আলোচনা সভা ও নৌ র‌্যালি অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা

সীতাকুণ্ডে জাটকা সংরক্ষণ সপ্তাহ ‘২২ উপলক্ষে আলোচনা সভা ও নৌ র‌্যালি অনুষ্ঠিত

অশোক দাশ,সীতাকুণ্ড চট্টগ্রাম।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২৭৪ বার

জাটকা রক্ষার মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৩১ মার্চ হতে ০৬ এপ্রিল সারাদেশে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২২ উদযাপিত হচ্ছে। সীতাকুণ্ডেও জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২২ ইং উদযাপন করা হয়। বৃহস্পতিবার এ উপলক্ষে উপজেলার কুমিরা নৌ-ঘাট এলাকায় কুমিরা নৌ পুলিশ ফাঁড়ি ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “ইলিশ আমাদের জাতীয় মাছ,জাটকা ধরলে সর্বনাশ”।

সকাল সাড়ে ১১টায় সীতাকুণ্ড সহকারি কমিশনার ভূমি আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-০৪ সীতাকুণ্ড আসনের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোঃ আব্দুস ছাত্তার,নৌ-পুলিশ সুপার চট্টগ্রাম অঞ্চল মোঃ মোমিনুল ইসলাম ভূঁইয়া (পিপিএম), সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,৭নং কুমিরা ইউপি চেয়ারম্যান মোর্শেদুল আলম চৌধূরী, অতিরিক্ত নৌ পুলিশ সুপার র্কীতিমান চাকমা,সিনিয়র সহকারি পুলিশ মোঃ বেলায়েত হোসেন এছাড়া জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তাসহ জেলে সম্প্রদায়ের প্রতিনিধগণ উপস্থিত ছিলেন। এর আগে সকালে কুমিরা নৌ-ঘাট হইতে আকিলপুর পর্যন্ত এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net