1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মিন্টু ও সম্পাদক রফিক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদগাঁও উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মিন্টু ও সম্পাদক রফিক

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩২৭ বার

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার কার্যকরী কমিটি শনিবার গঠন করা হয়েছে।

এতে শরীফ ফার্মেসির শাহনেওয়াজ চৌধুরী মিন্টুকে সভাপতি এবং আল- আমিন ফার্মেসির রফিকুর রহমান রফিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে নাহার মেডিকোর জিয়াউল করিম, আরফাত ফার্মেসির আব্দুর রশিদ এবং উর্মি এন্টারপ্রাইজের ডাঃ এহেসানুল হককে। সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফরাজী মেডিকেল স্টোরের হুমায়ুন কবির, আলম মেডিকেল হলের ছালামত উল্লাহ রাজন এবং জামান মেডিকোর জিল্লুল এহেছান ভুলু।

অন্য পদে নির্বাচিতরা হচ্ছেন কোষাধ্যক্ষ বাবু অজিত কুমার দে (রাজ রানী ফার্মেসি), সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা ফরাজী (ঈদগাহ ফার্মেসি) এবং প্রচার সম্পাদক ছোলাইমান (ছালেহীন মেডিকো)। সদস্য পদে নির্বাচিতরা হচ্ছেন ছৈয়দ ফার্মেসির মোহাম্মদ আবু ছৈয়দ, আরফাত মেডিকোর বজলুর রহিম, আল-হেরা মেডিকোর মোহাম্মদ সোহাইল, হাজী ফার্মেসির আনছারুল করিম, তারেক মেডিকোর তারেকুল ইসলাম সোহেল, মৌলানা ফার্মেসির ডাঃ শাহা আলম, ছিদ্দিক মেডিকোর রফিকুল ইসলাম, এন, আলম ফার্মেসির ডাঃ নুরুল আলম, ভাই ভাই ফার্মেসির ডাঃ শওকত ওসমান এবং অভি ফার্মেসির অভিষেক ইসলাম।

সংশ্লিষ্টরা জানান, কেন্দ্রীয় সংগঠনের অংশ হিসেবে ১৯৯১ সাল থেকে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈদগাঁওতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নবনির্বাচিত কমিটি আগামী কবছর দায়িত্ব পালন করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net